দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি যশোরে শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান বাবু (৪৬) ওরফে ‘দাঁতাল বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার (১২ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় উপশহর ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এক সহযোগী সহ গ্রেপ্তার হয় দাঁতাল বাবু।
পুলিশ জানিয়েছে, ‘সহযোগী রতন (৪৫) কে নিয়ে আত্মগোপনে যাবার চেষ্টা করছে বাবু এমন তথ্যের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে’র নেতৃত্বে তাৎক্ষনিক বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ । ডিবি পুলিশের একটি বিশেষ টিমও এ অভিযানে যোগ দেন।’
পুলিশ জানিয়েছে, ‘গ্রেফতার সাইদুজ্জামান বাবু (৪৬) ওরফে দাঁতাল বাবু যশোর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে যশোরের কোতয়ালী ও চৌগাছা থানায় হত্যা, অস্ত্র , চাঁদাবাজি সহ মাদক ও সন্ত্রাসদমন আইনে ১৮টি মামলা রয়েছে । তার সহযোগী রতন শহরের কাজীপাড়া কাঁঠালতাল এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে । রতনের পিসিপিআর যাচাই করা হচ্ছে।’
সর্বশেষ ২০২০ সালের ২১ ডিসেম্বর শহরতলীর আরবপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আমিনুর রহমান বিষে হত্যাকান্ডের ঘটনায় চার্জশীটভুক্ত আসামি ছিলেন বাবু। নিহত বিষের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র ও মাদক আইনে নয়টি মামলা চলমান ছিলো।
২০২২ সালের ৯ ফ্রেব্রুয়ারি দাঁতাল বাবুকে আসামি করে বিষে হত্যার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর। এরপর থেকেই আত্মগোপনে চলে যান দাঁতাল বাবু।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র চাঁদাবাজিসহ ১৮ টি মামলা রয়েছে।’
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম